একজন নারসিস্ট ব্যক্তি কি আজীবন একজনকে নিয়ে থাকতে পারে?

একজন নারর্সিস্ট আজীবন কেবল একজন ব্যক্তির সাথে থাকতে সক্ষম নন। সাধারণত একজন মানুষ অন্য আরেকজনের সাথে ভালোবাসা, শ্রদ্ধা, তর্ক-ক্ষমা করা, জীবনের নানান সমস্যা-আনন্দ ভাগ করে নেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু একজন নারসিস্ট সাধারণ মানুষের মতো এই কাজগুলো করতে অক্ষম।

তারা নিজেদের মধ্যে এতোটাই ডুবে থাকে যে তাদের থেকে কোনো ধরণের সহানুভূতি কিংবা সহমর্মিতা আশা করা অরণ্যে রোদনের মতো। আপনি যদি একজন নারসিস্টের সাথে সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আর কোনো সময় তার জন্য নষ্ট না করা।

নারসিস্ট যেভাবে অনুভব করে আমরা সেভাবে অনুভব করতে পারি না। একজন নারসিস্ট কেবল নিজেকে অনুভব করতে পারে। তারা কেবল নিজের জন্য বাঁচে। নিজের জন্য সন্ধান করে। তাদের একমাত্র উদ্বেগ কেবল তাদের নিয়ে।

যদি আপনারা দু’জন জ্বলন্ত কোনো ভবনে আটকা পরেন তবে এটা নিশ্চিত যে নারসিস্ট আপনাকে বাঁচানোর চেষ্টা করবেন না। তবে দিন শেষে সে গল্পের নায়কের ভূমিকায় অবতীর্ণ হবে। বিভ্রান্তিকর তাই না? তবে এটাই হচ্ছে একজন নারসিস্টের সাথে আপনার বাকী জীবনের চিত্র। আপনি একটা গর্তের নোংরা ইঁদুরের চেয়েও বেশি নোংরা বোধ করবেন।

আপনি যদি যথাযথ সাপ্লাই দিতে পারেন, যেমন- তাদেরকে কখনো ফোন না করেন, সবসময় এবং সব অবস্থায় তাদের প্রশংসা করেন, তাদের থেকে কখনই কিছু না চান, তাদের যখন যা চাই তা করার স্বাধীনতা দেন, নিঃশব্দে তাদের সব অপমান মেনে নেন তবেই কেবল আপনি কিছুটা সময় তাদের সাথে আশা করতে পারেন।

আজীবন একজন নার্সিসিস্টের সাথে থাকার চেয়ে আপনি বরং প্রার্থনা করুন জীবন নরকে থাকার। একজন নারসিস্টের সাথে আজীবন কাটানো মানে আপনার আশা এবং স্বপ্নগুলো কখনোই দিনের আলোর দেখা পাবে না। একজন নার্সিসিস্টের সাথে জীবন মানে চোখের জলে আপনার জীবন কাটিয়ে দেওয়া।

একজন নারসিস্টের সাথে আজীবন মানে ভোর না হওয়া দীর্ঘ রাত। নিঃসঙ্গ, শীতল বিছানায় ঘুমাতে যাওয়া আর ঐভাবেই জেগে ওঠা অন্ধকার রাতে। একজন নারসিস্টের সাথে জীবন মানে আপনার এই পৃথিবীতে কখনো ভাল কিছু হবে না।

একজন নারকিসিস্টের সাথে আজীবন মানে এমন একজন মানুষের সাথে থাকা যে কখনোই আপনার মঙ্গল বিবেচনা করবে না। আপনি এমন এক নিঃসঙ্গ পৃথিবীতে বাস করবেন যেখানে কোনো আনন্দ নেই।

একজন নার্সিসিস্টের সাথে আজীবন মানে আপনার কোনও পরিবার নেই, বন্ধু নেই, কোনো ক্যারিয়ার নেই, জীবন নেই। একজন নার্সিসিস্টের সাথে জীবনকাল মানে আপনার নিজের কোনো শব্দ নেই। যা একান্তই আপনার। এটিই হল একজন নারসিস্টের সাথে জীবন কাটানোর দুঃখজনক বাস্তবতা!

যদি আপনি এমন কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন তবে দয়া করে বেড়িয়ে আসুন। আর কখনোই পিছনে ফিরে তাকাবেন না। আপনার জীবন রক্ষা করুন। ইতিমধ্যে করা অপব্যবহার থেকে নিজেকে বাঁচান এবং আপনার জীবনের প্রকৃত রাজপুত্র বা রাজকন্যার সন্ধান করুন।

এই পৃথিবীতে সত্যই অনেক ভাল মানুষ রয়েছে যাদের অভাবনীয় ভালবাসার ক্ষমতা আছে। এমন কাউকে সন্ধান করুন! কখনও কখনও অন্য কারও ভালবাসার প্রত্যাশার আগে নিজেকে ভালোবাসার জন্য সময় নেওয়া ভাল।

Feature Image: depressionalliance.com

Published by psychologytheoryy

I am searching for myself

এখানে আপনার মন্তব্য রেখে যান

Design a site like this with WordPress.com
শুরু করুন